গত ১০ ডিসেম্বর দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে সেক্টর বহরমপুর ৮৪ ব্যাটালিয়নের সীমা চৌকি বেতাই-এর জোয়ানরা সীমান্তে বসবাসকারী অভাবী লোকদের জন্য একটি বিনামূল্যের চিকিৎসা শিবিরের আয়োজন করেছে।

সীমা চৌকি বেতাই এবং পার্শ্ববর্তী গ্রাম থেকে ২৪৩ জন গ্রামবাসী চিকিৎসার জন্য শিবিরে আসেন। এতে নারী এবং পুরুষের পাশাপাশি শিশুও ছিল। সবাইকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। এই শিবিরে আশেপাশের গ্রামের প্রধান ও সদস্যরাও উপস্থিত ছিলেন, যারা শিবির সম্পর্কে মানুষকে সচেতন করেন।

এলাকার মানুষ শিবিরের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরো শিবির আয়োজনের আহ্বান জানান।

জনসংযোগ আধিকারিক, দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ার, চিকিৎসা শিবির আয়োজনের জন্য আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, এই ধরনের কর্মসূচী বাহিনীর ভালো ভাবমূর্তি তৈরি করে এবং নাগরিকদের মধ্যে নিরাপত্তা বোধ জাগিয়ে তোলে। তিনি জানান যে আগামী দিনেও সীমান্তবর্তী গ্রামগুলোতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।