
ওয়েবডেস্ক, ১জুলাই ২০২০, কলকাতাঃ আজ ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিন উপলক্ষে দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য এবং করোণা ও আমফানের ফলে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে ১১৪ নং ওয়ার্ড এর “পূর্ব পুটিয়ারি নবোদয় সংঘ” বিনামূল্যে সবজি বাজারের আয়োজন করে। প্রায় বারোশো মানুষকে আজ বিনামূল্যে সবজি দেওয়া হয়।


প্রথমেই ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল, যারা করোনা সাথে লড়ছেন তেমন, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী ও তার সাথে এলাকার যে ক’জনের আক্রান্ত হয়ে জয়ী হয়ে ফিরে এসেছেন, তাদের সম্মান জ্ঞাপন ।

নবোদয় সংঘের সভাপতি গৌতম মুখার্জী জানান, “সারা বছর ধরেই নবোদয় সংঘ রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে। আজ বিনামূল্যে সবজি বাজার যাতে মানুষকে কিছুটা স্বস্তি দিতে পারে সেই আশা তিনি করছেন। ”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরো ১১ এর চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী, ১১৪নং ওয়ার্ড এর পৌরপিতা বিশ্বজিত মন্ডল , হারাধন ভট্টাচার্য প্রমুখ। তাদের এই প্রয়াসে খুশি এলাকাবাসী ।

