রত্না দত্ত

উপকরণ : ২৫০ গ্রাম পনির, ১টি ছোট ফুলকপি, ৫০ গ্ৰা কাজুবাদাম, ২ টেবিল চামচ পেয়াজ বাটা, ২ চা চামচ আদা-রসুন-কাঁচালঙ্কা বাটা, কাঁচালঙ্কা কুচি (যে যেমন ঝাল খায় স্বাদ অনুসারে) ১ কাপ টমেটো পিউরি, নুন চিনি স্বাদ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ২ চা চামচ, লাল লঙ্কার গুঁড়ো ১ চা চামচ, জিরে গুড়ো, হলুদ গুড়ো ২ চা চামচ করে, গরম মশলা গুঁড়ো ১ চা চামচ, ফ্রেশ ক্রিম, ফেটানো টক দই ১ কাপ, বেসন ৩ চা চামচ, তেজপাতা ১ টি, ছোট এলাচ ২ টো, দারচিনি ১ টি, সাদা তেল।

প্রণালী : প্রথমে পনীর ও ফুলকপি গ্রেট করে নিতে হবে। এরপর এতে পরিমাণ মতো নুন, চিনি, কাঁচালঙ্কা কুচি, কাজুবাদাম কুচি ও বেসন দিয়ে মেখে গোল গোল কোপতার আকারে গড়ে নিয়ে সাদা তেলে ডিপ ফ্রাই করতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে গোটা ছোট এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে তাতে পেয়াজ বাটা দিয়ে ভালমতো কষতে হবে। এর পর একে একে আদা-রসুন কাঁচালঙ্কা বাটা, কাজুবাদাম বাটা দিয়ে কষিয়ে টমেটো পিউরি ও ফেটানো টক দই দিয়ে তাতে জিরে, লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, পরিমাণ মতো নুন, চিনি দিয়ে কষতে হবে। ভাল ভাবে মশলা কষে এলে পরিমাণ মতো জল দিন। ঝোল ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা গোবি পনিরের কোফতা গুলো দিতে হবে। নামানোর আগে গরম মশলা ছড়িয়ে গ্যাস অফ করুন। এরপর প্লেটে সাজিয়ে ওপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম গোবি পনিরের কোপতাকারী।

( ম্যাগাজিনে পূর্ব প্রকাশিত )