করোনাকালে  অনেক সাংবাদিকরা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। তাই অন্যতম করোনা যোদ্ধা মৃত সাংবাদিকদের প্রতি সম্মান জানালো জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সেস এন্ড হসপিটাল এবং বজ বজ ইনস্টিটিউট অফ টেকনোলজি।
এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কে কে গুপ্তা , ডঃ কৌশিক হাজরা, শিলাদিত্য বন্দ্যোপাধ্যায় , অভিনেত্রী তুলিকা বসু এবং সাংবাদিক স্নেহাশীষ শুর।
সংস্থা তরফ থেকে করোনায় মৃত সাংবাদিকদের  নিকট আত্মীয়দের প্রতি সমবেদনা জানানো হয়। মেডিকেল হসপিটাল এবং কলেজের ভাইস চেয়ারম্যান কে কে গুপ্তা বলেন সাংবাদিকরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন , আমরা ধন্য যে করোনার প্রভাবে মৃত কিছু সাংবাদিকের পরিবারের সদস্যদের জন্য মেডিকেল এসিসটেন্ট এর ব্যবস্থা করতে পেরেছি। এবং আগামী দিনে রাতে সাংবাদিকদের এবং তাদের পরিবারের জন্য স্বাস্থ্যজনিত বিষয়ে আমরা কিছু করতে পারি তা নিয়ে আমরা এগিয়ে চলছি।
আজ এই অনুষ্ঠানে করোনার প্রতিবারই প্রভাবে মৃত ৮ জন সাংবাদিক দের পরিবারের সদস্যদের হাতে মেডিকেল এসিসটেন্ট এর কাগজ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে কে কে গুপ্তা পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানান যেভাবে করোনাকালে সরকার কাজ করেছে।
তিনি আরো বলেন এখানে খুব অল্প খরচে চিকিৎসা ব্যবস্থা আমরা করেছি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দেওয়া স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা এখানে পাওয়া যাবে।