১৯৯২ সাল থেকে মালাবার মহড়া শুরু হয়েছে। এর সাহায্যে ভারতীয় নৌ বাহিনীর অন্যান্য নৌ বাহিনীর সঙ্গে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পায় এবং অন্যান্য নৌ বাহিনীর ভালো পদ্ধতিগুলি সম্পর্কে ধারণা পাওয়া যায় ও দক্ষতা বৃদ্ধি হয়। এ পর্যন্ত ২৫টি যৌথ নৌ মহড়া হয়েছে। ২০২১ সালে আগস্ট ও অক্টোবর মাসে শেষ নৌ মহড়াটি দুটি ভাগে অনুষ্ঠিত হয়েছে। এর ফলে সরকারের ‘সাগর’ উদ্যোগের বাস্তবায়নে সুবিধা হচ্ছে আবার সংশ্লিষ্ট অঞ্চলে ভারতীয় নৌ বাহিনী টহল দেওয়ার সময় কোনো অতিরিক্ত ব্যয় করতে হচ্ছেনা। মালাবার মহড়ার দ্বিতীয় পর্যায়ে আইএনএস রণবিজয়, আইএনএস সাতপুরা এবং একটি ডুবো জাহাজ সহ বাহিনী সদস্যরা অংশ নেন।

বিদেশ মন্ত্রক এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার পর বন্ধু রাষ্ট্রগুলির সঙ্গে মহড়ার বিষয়টি চূড়ান্ত করা হয়। এর মধ্যদিয়ে সাধারণ পরিচালন বিধি, অত্যাধুনিক প্রযুক্তির সম্বন্ধে ধারণা, দেশীয় পদ্ধতিতে জাহাজ তৈরির কলাকৌশল এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিশ্চিত হয়। বন্ধু রাষ্ট্রগুলির নৌবাহিনীর সদস্যদের মধ্যে বার্ষিক বা দ্বিবার্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়াও যৌথ টহল এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

লোকসভায় থিরুনাবুক্কারাসারসু-র এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট।