ডিজিটাল ডেস্ক, কলকাতা: মানুষের জন্য কিভাবে কাজ করতে হয় তা দেখিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় , তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বামপন্থার নিদর্শন বলে আখ্যা দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আজ ১১৪ নম্বর ওয়ার্ডে কলকাতা পুরসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ মন্ডল সমর্থনে এক জনসভায় তিনি একথা বলেন।
তিনি আরো বলেন যারা কাজ করে তারা বেশি কথা বলে না । বিগত ৩০ বছরের বেশি সময় ধরে এই ওয়ার্ডে সিপিএম ক্ষমতায় ছিল, বিশ্বজিৎ মন্ডল গত ৫ বছর এই ওয়ার্ডের কাউন্সিলর হয়েছেন এবং তাতে যা উন্নয়ন হয়েছে তা সবার সামনেই রয়েছে। অতএব এ হলো ৩০ বনাম পাঁচ বছরের লড়াই। বাম আমলে বিধায়ক এবং এলাকার কাউন্সিলর দুজনেই ছিলেন সিপিএমের সেই সময় উন্নয়নের জন্য কি করেছেন সেই প্রশ্ন বারবার ছুঁড়ে দেন অরূপ বিশ্বাস। তিনি বলেন ১১৪ নম্বর ওয়ার্ডের ৭০% মানুষ বর্তমানে পানীয় জল পাচ্ছেন আরো দুটি রিজার্ভার এর কাজ সম্পন্ন হওয়া এখনো বাকি রয়েছে তা সম্পন্ন হয়ে গেলে ১০০ শতাংশ মানুষ এই ওয়ার্ডে মিষ্টি পানীয় জল পাবেন। তিনি বলেন কেন এতদিন ব্রিজ গুলি বড়ো করা হয়নি, বর্তমানে টালি নালার ওপর বাইশটি ব্রিজ নতুন করে সংস্কার করা হয়েছে এবং সেগুলি বড় করা হয়েছে। দমকল কেন্দ্র করা হয়েছে ১১৩ নম্বর ওয়ার্ডে, ছোট গলির ক্ষেত্রে যেখানে ঠিকঠাকভাবে দমকলের গাড়ি ঢুকতে পারবে না সে ক্ষেত্রে বাইকের ও ব্যবস্থা করা হয়েছে। ৯০% নিকাশি ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে এই ওয়ার্ডে। মমতা বন্দ্যোপাধ্যায় এম আর বাঙ্গুর হসপিটাল কে উন্নত মানে নিয়ে গেছেন যা ভারতবর্ষের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হাসপাতাল । তিনি জোর গলায় আজ এই সভা থেকে সিপিএমকে সরাসরি কাপুরুষ দল বলে আখ্যা দেন তিনি বলেন সিপিএম মেরুদণ্ডহীন দল। এই সভায় সিপিএম ও বিজেপিকে এক হাতে নেন মন্ত্রী।
বিভিন্ন প্রকল্পের পরিসংখ্যান তুলে ধরে ১১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ মন্ডল বলেন স্বাস্থ্য সাথীর কার্ড তুলে দিয়েছেন ৮ হাজার মানুষের হাতে, লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে সুবিধা পেয়েছেন ১১ হাজার মানুষ। যাদের শৌচালয় করার অর্থ ছিল না তাদেরকে বাড়িতে শৌচালয় করে দিয়েছেন, যে সমস্ত অঞ্চলে ময়লা জমে থাকত সেখানে সৌন্দর্যায়নের জন্য পার্ক করা হয়েছে। তিনি যোগ করেন করোনাকালে এবং দীর্ঘ লকডাউনে যাদের অন্নসংস্থান নিয়ে চিন্তা ছিল তাদের বাড়িতে চাল সবজি এবং সামগ্রী পৌঁছে দিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত প্রকল্প আজ সাধারণ মানুষের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা পেয়েছেন ১১৪ নম্বর ওয়ার্ডের সকল মানুষ একথা যোগ করেন প্রার্থী বিশ্বজিৎ মন্ডল।

