১১ ফেব্রুয়ারি : জুপিটার ইন্টারন্যাশনাল লিমিটেড হিমাচল প্রদেশের বাড্ডিতে তাদের তৃতীয় সোলার সেল উৎপাদন ইউনিটের উদ্বোধন করলো এই নতুন প্রকল্পের ফলে কোম্পানির সামগ্রিক উৎপাদন ক্ষমতা এক ধাক্কায় দ্বিগুণ হয়ে গিয়েছে।

নতুন ইউনিটে ১ গিগাওয়াট ‘মোনো পার্ক’ প্রযুক্তি সম্পন্ন সৌর কোষ উৎপাদিত হবে। আগে কোম্পানির ক্ষমতা ছিল ৯৫৯ মেগাওয়াট, যা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ গিগাওয়াটে।