ডিজিটাল; ১৮ এপ্রিল; কলকাতা: কবিতা! শুধুমাত্র পড়া নয়, মনের ভাব প্রকাশের এক অনন্য মাধ্যম। কলকাতার কবিতাপ্রেমী মানুষদের জন্য সুখবর। এই প্রথম কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা পোয়েট্রি কনফ্লুয়েন্স। আগামী ১১ এবং ১২ জুন সল্টলেকের EZCC তে এই সাহিত্য উৎসবটি অনুষ্ঠিত হতে চলেছে।
সোমবার ১৮ ই এপ্রিল এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানানো হয়।
দ্যা অ্যান্টনিম এবং ভাষা সংসদ প্রকাশনা একসাথে মিলে এই উৎসবের আয়োজন করেছে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক অনিন্দ্য চ্যাটার্জী, কবি শ্রীজাত, পরিচালক সুদেষ্ণা রায়, অভিনেতা অভিজিৎ গুহ প্রমূখ।
অনিন্দ্য চ্যাটার্জী বলেন, কলকাতায় একটা বিশেষ কিছু ঘটতে চলেছে। যার সাক্ষী আমরা থাকবো। এই শহর কবির শহর। আগে আমাদের কাছে পরিসর খুব ছোট ছিল কিন্তু সেই পরিসর এখন অনেক বড় হয়েছে। সামাজিক মাধ্যম হয়েছে অনেক উন্নত। কবিতা নিয়ে যে উৎসব অনুষ্ঠিত করা যায় তা হতে চলেছে কলকাতায় তার শ্রীবৃদ্ধি হোক তার আশা রাখি।
শ্রীজাত বলেন, গত দু’বছর আমরা কিছুটা একা একা বাঁচতে শিখেছি। কলকাতা কে কেন্দ্র করে কবিতা নিয়ে খুব সুন্দর কাজ হচ্ছে। আমাদের চারপাশের সময়টা খুব কুৎসিত তাই সুন্দর গান, কবিতা সবকিছু নিয়ে আমাদের এই কুৎসিত জায়গাকে সুন্দর করে তুলতে হবে।
জানা যায় দেশে-বিদেশে মোট ১৫ জন কবি থাকবেন এই উৎসবে। কবিতা নিয়ে ওয়ার্কশপ, সেমিনার, কবিতা নিয়ে বৈঠক হবে এই উৎসবে। শুধু তাই নয় একটি মুক্ত মঞ্চ থাকবে এই উৎসবে যেখানে যে কোন কবি কবিতা পাঠ করতে পারবেন। এছাড়া বেশকিছু কবিতা থাকবেন যারা নিজেদের আঞ্চলিক ভাষায় কবিতা পাঠ করবেন। কলেজে কবিতা নিয়ে প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে সেখান থেকে বিজয়ীরা এখানে কবিতা পাঠ করার সুযোগ পাবেন। শুধু তাই নয় এই উৎসবকে ঘিরে থাকবে কবিতার বইমেলা আয়োজন।
আফ্রিকা, কলম্বিয়া , ইতালি সহ বহু দেশ থেকে খ্যাতনামা কবি, অনুবাদক ও শিল্পীরা অনুষ্ঠিত হতে যাওয়া পোয়েট্রি কনফ্লুয়েন্স এ আসতে চলেছে এর ফলে সাহিত্য নিয়ে ভাবেন যে বিনিময় হবে তা বলাই বাহুল্য।
কনফারেন্সের পরিচালক প্রফেসর চৈতি মিত্র জানান, কবিতার বিভিন্ন দিক অন্বেষণ কর আর আমাদের এই প্রয়াসে অনুবাদ, কাব্যিক চলচ্চিত্র, সঙ্গীত এবং অন্যান্য পরিবেশনা মূলক শ্লোক শিল্পের আধিক্যের ওপর আলোকপাত করব।
