ডিজিটাল; ১৮ এপ্রিল: কবিতার বিভিন্ন বই প্রকাশ হয়েছে। কিন্তু মানুষের গৃহস্থলীর সাথে যুক্ত ক্যালেন্ডারে বিভিন্ন শিল্পীর কবিতাকে জায়গা করে দেওয়ার উদ্যোগ একদম অভিনব। এমন এক উদ্যোগ নিলেন শিল্পী পলাশ।
তিনি নিজেও কবিতা লেখেন। নবীন এবং প্রবীণ মোট ৩০ জন কবির কবিতা নিয়ে বাংলা নববর্ষ ১৪২৯ এর ক্যালেন্ডার প্রকাশ করা হলো।
এটি তার প্রথম উদ্যোগ। প্রকাশের সময় বেশিরভাগ কবি ছিলেন উপস্থিত। সবার মুখে আনন্দের হাসি। নবীন কবিদের মতে, নিজের লেখাকে ছাপা অক্ষরে এবং বিশেষত ক্যালেন্ডারে প্রকাশ হতে দেখে গর্বিত মনে হচ্ছে।
প্রধান উদ্যোক্তা পলাশ জানান, কবিতা নিয়ে অনেকেই ম্যাগাজিন বই প্রকাশ করেন কিন্তু আমাদের জীবনের প্রতি দিনের সাথে যুক্ত, ঘরে ঝুলিয়ে রাখা ক্যালেন্ডার এর মধ্যে কবিতা প্রকাশ এটা কিছুটা অভিনবত্ব আনার চেষ্টা করেছি। স্বর্গীয়া ড. সুনীতি বিশ্বাসের নামে এই ক্যালেন্ডার উৎসর্গ করলাম। আমার প্রধান উদ্দেশ্য কবিতাকে নিয়ে কিছু চিন্তা করা। অনেকেই কবিতা লিখছেন কিন্তু প্রকাশের সুযোগ পাচ্ছেন না তাই আমার এই স্বল্প প্রচেষ্টা।
আগামী দিনে তিনি বহু শিল্পীর কবিতা নিয়ে একটি বই প্রকাশ করার কথা জানান।
পলাশ আরো বলেন, একটি ক্যালেন্ডার এর মধ্যে এই কবিতাগুলি প্রকাশ হলে সেই ক্যালেন্ডারটি মানুষের ঘরে থাকবে এবং অন্য মানুষ সেগুলি দেখে কবিতা লেখার অনুপ্রেরণা পাবেন।