শুভাবরি ওয়েবডেস্ক , সৌম্যদীপ বেরা; ৬ আগস্ট :
ইনফিনিটি’ এবং ‘সেভেন রেঞ্জার্স ইনস্টিটিউট অব নার্সিং’-এর যৌথ উদ্যোগে আয়োজিত দেশের অন্যতম বৃহৎ শিক্ষা মেলা শনিবার থেকে দুদিনের জন্য সায়েন্স সিটির সেমিনার হল -এ হল ‘ভয়েজ ২০২৩’।
এই শিক্ষা মেলায় অংশ নিচ্ছে ১২ টার বেশি দেশ থেকে ৫০-এর বেশি মহাবিদ্যালয়।
“বিদেশে গিয়ে চিকিৎসা বিজ্ঞানে উচ্চ শিক্ষায় আগ্রহী ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এই শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে।” বলে জানিয়েছেন ‘ইনফিনিটি’-অন্যতম নির্দেশক ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নির্মাল্য নাগ ।