
শুভাবরি ওয়েবডেক্স, ১৩ ফেব্রুয়ারী, কলকাতা: কিছুদিন আগে ফালাকাটার কুঞ্জনগর এলাকার 56 জন দুস্থ মহিলাদের গ্যাস সংযোগের ব্যবস্থা করেছিলেন কুঞ্জনগর বনবিভাগের বিট অফিসার সুজিত কুমার বর্মা।সহকারী বন্যপ্রাণী অধিকর্তা বিমল দেবনাথ,জলদাপাড়া রেঞ্জ অফিসার মুকেশ সরকার ও পঞ্চায়েৎ প্রতিনিধিদের উপস্থিতিতে এগুলো দেওয়া হয়েছিল।
এর আগেও সুজিৎ বাবু চক্ষুদান ও রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন এই উপজাতি অর্ধুষিত এলাকাতে। 81 জন দুস্থ মহিলাকে সরকারিখাতে রান্নার গ্যাস পাইয়ে দেবার ব্যবস্থা করেছিলেন ।
বিট অফিসারের গুরু দায়িত্ব পালন করেও যে এভাবে নিজেকে সমাজের কাজে নিয়োজিত করা যায়, সুজিৎ কুমার বর্মা সেটা করে দেখিয়েছেন। কোন সরকারি স্বীকৃতি সুজিতবাবুর জন্যে বরাদ্দ না হলেও কুঞ্জনগরবাসীর নয়নমনি যে তিনিই সে প্রমান পাওয়া গেল গতকাল। সুজিতবাবুর পদোন্নতি এবং স্থানান্তরনের ফলে এলাকার মানুষের মধ্যে এক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল। পদোন্নতিতে দারুন খুশি হলেও প্রানের মানুষ সুজিত কুমার বর্মাকে বিদায় জানাতে মন চাইছে না কারো।
উল্লেখ্য, সুজিত কুমার বর্মা রেঞ্জার পদে উন্নীত হয়ে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে স্থানান্তরিত হচ্ছেন।
