দক্ষিণ ভারতের পর পূর্ব ভারত । নিউজ নেটওয়ার্ক এর বিস্তার ঘটাতে চলেছে গ্রেট ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক ব্রডকাস্টিং প্রাইভেট লিমিটেড। তাদের নিউজ নেটওয়ার্কটির পোশাকি নাম গ্রেট ইন্ডিয়া লাইভ( greatindialive.com) । পশ্চিমবঙ্গের তাদের এই নিউজ নেটওয়ার্ক এর বিস্তারের সূচনা হলো কলকাতায় এক অভিজাত হোটেলে লোগো উদ্বোধনের মাধ্যমে। আনুষ্ঠানিক লোগো উদ্বোধনে উপস্থিত ছিলেন কোম্পানীর চেয়ারম্যান চৈতন্য জঙ্গা, প্রধান সম্পাদক পিভিএস ভার্মা, রাজনীতিবিদ চন্দ্র কুমার বসু, অভিনেত্রী মৌবনী সরকার, সঙ্গীত শিল্পী মধুপর্ণা গাঙ্গুলী, কৌশানী ঘোষ প্রমুখ।
পূর্ব ভারতের বিনোদন এবং সংবাদমাধ্যমে এক নতুন দিক খুলে দিতে চলেছে গ্রেট ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক এক কথায় তা স্পষ্ট করলেন সংস্থার চেয়ারম্যান চৈতন্য জঙ্গা।
মডেলিং, গ্রুমিং, ইভেন্ট ম্যানেজমেন্ট সহ তাদের বহু শাখা সংস্থা সারা দেশ জুড়ে কাজ করে চলেছে প্রতিনিয়ত।
নিরপেক্ষ এবং নির্ভীকভাবে সংবাদ পরিবেশন করে তা মানুষের কাছে পৌছানো প্রধান লক্ষ্য এ কথা জানান সর্বভারতীয় প্রধান সম্পাদক পি ভি এস ভার্মা ।
অনুষ্ঠানের অন্যতম অঙ্গ হিসেবে ছিল মধুপর্ণা গাঙ্গুলীর কন্ঠে গান।
এই গ্রেট ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক পূর্ব ভারতের বাকি সমস্ত বড় বড় সংবাদ সংস্থাকে টেক্কা দেবে বলে মনে করছে বিশেষজ্ঞরা ।
