গত ৩১ বছর ধরে ‘বিশ্ব বিবেক তীর্থ ’(বিজয়গড়, যাদবপুর) স্বামী বিবেকানন্দের সেবাদর্শে ও মতবাদে উদ্বুদ্ধ হয়ে সমাজের অসহায় এবং দরিদ্রদের সাহায্যার্থে নানাবিধ সেবাযজ্ঞে নিয়োজিত আছে। সেবামূলক কাজ, সুস্থ সংস্কৃতির উপস্থাপন ও যথার্থ চরিত্র গঠনই ‘বিশ্ব বিবেক তীর্থ’-র একমাত্র লক্ষ্য।
জানুয়ারি মাসে, সংস্থার কার্যালয় অরবিন্দ নগরে ( যাদবপুর) কল্পতরু উৎসবের শুভক্ষণে যোগাসন, মহিলাদের স্বনির্ভর প্রকল্প (ফ্যাশন মেকার দ্বারা বিভিন্ন দ্রব্যাদি তৈয়ারি এবং কাটিং/সেলাই) ও শিশুদের অংকন শিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে ভারত স্বাভিমান ট্রাস্ট, যাদবপুর তহশিলের তিন প্রতিনিধি, সদস্যগন উপস্থিত ছিলেন।
১২ জানুয়ারি স্বামীজীর ১৫৯ তম জন্মদিনে ‘আজকের ভারতবর্ষে স্বামী বিবেকানন্দের ভাবনা’ শীর্ষক আলোচনা, আবৃত্তি ও স্বামীজীর প্রিয় সংগীত পরিবেশনার মাধ্যমে অত্যন্ত মর্যাদাসহ দিনটি পালিত হয়।
