প্রকাশিত হতে চলেছে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। আগামী ২০ জুলাই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে। মাধ্যমিক পর্ষদ এই বিষয়ে তাদের ওয়েবসাইটে নোটিফিকেশন জারি করে।
ফল ঘোষণা হবে সকাল ন’টায় তারপর সকাল দশটা থেকে ওয়েবসাইটের মাধ্যমে এবং এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।
যে সমস্ত ওয়েবসাইটে ফল দেখা যাবে তা হল:
www.wbbse.wb.gov.in
https://wbresults.nic.in
www.exametc.com ইত্যাদি

পর্ষদ এর তরফ থেকে জানানো হয়েছে ওয়েব সাইটে রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্মতারিখ দিলেই ফল জানা যাবে।
এছাড়া www.exametc.com ওয়েবসাইটে যদি আগে থেকে ফোন নাম্বার নথিবদ্ধ করে রাখা হয় তাহলে ফল বেরোনোর সাথে সাথেই মোবাইলে এসএমএস চলে যাবে।

প্রসঙ্গত ২২ জুলাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে। এ বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কোন পরীক্ষায় করোনার জন্য হয়নি। তাই মূল্যায়ন করা হয়েছে নতুন এক নিয়মে।