কলকাতা ; ৩ মার্চ : মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, পশ্চিমবঙ্গে তাদের নতুন ‘মাহিন্দ্রা রোটাভেটর’ সিরিজ লঞ্চ করলো। একটি বোল্ড বা সাহসী নতুন লুক এবং প্রশস্ত মাস্ট ডিজাইন সমৃদ্ধ এই নতুন মাহিন্দ্রা রোটাভেটর সিরিজ অত্যন্ত শক্তিশালী পারফরম্যান্স এবং মজবুত গঠনের নিশ্চয়তা দেয়। নতুন এই সিরিজটি হেভি ডিউটি রোটাভেটর ক্যাটাগরির অধীনে— ‘মহাভেটর’ (Mahavator) এবং ‘মহাভেটর এইচডি’ (Mahavator HD) নামে পাওয়া যাবে, যা ৪ থেকে ৯ ফুট পর্যন্ত বিস্তৃত।
মেটালিক অরেঞ্জ, এভারেস্ট হোয়াইট এবং মেটালিক গ্রিন রঙের একটি ‘লিমিটেড-এডিশন’ মাহিন্দ্রা রোটাভেটর সিরিজও বাজারে এনেছে। এই বিশেষ এডিশনটি ‘মহাভেটর এইচডি’, ‘সুপারভেটর’ এবং ‘গাইরোভেক্টর জেডএলএক্স+’ (Gyrovator ZLX+) ভেরিয়েন্টে পাওয়া যাবে।
মাহিন্দ্রা একটি ‘ইন্টেলিজেন্ট রোটাভেটর’ (Intelligent Rotavator)-ও অফার করে— যা ‘তেজ-ই’ (Tez-e) ব্র্যান্ড নামে একটি পেটেন্ট করা উদ্ভাবন। ব্লুটুথ প্রযুক্তি সমৃদ্ধ এই বুদ্ধিমান রোটাভেটরটি খামার থেকে রিয়েল-টাইম তথ্য সরাসরি একটি মোবাইল অ্যাপ্লিকেশনে পাঠিয়ে দেয়। এখানেই অত্যাধুনিক প্রযুক্তি এবং চাষাবাদের প্রাচীন ঐতিহ্যের মেলবন্ধন ঘটেছে, যা প্রিসিশন ফার্মিং বা নিখুঁত চাষাবাদকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।
