ওয়েব ডেস্ক; ১৫ জুন : মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস তাদের নতুন ন্যাচারাল ডায়মন্ড জুয়েলারি কালেকশন ‘নুয়া’ (NUWA) লঞ্চ করলো।
১৮ ক্যারেট এবং ১৪ ক্যারেট সোনায় নির্মিত এই কালেকশনে ন্যাচারাল ডায়মন্ডের সঙ্গে রঙিন জেমস্টোন, সিরামিক কালার এনামেলিং এবং মাল্টি-টোন রোডিয়াম ফিনিশ ব্যবহার করা হয়েছে, যা প্রতিটি অলঙ্কারকে আরও আকর্ষণীয় করে তুলেছে। নুয়া, দৃঢ়তা এবং কোমলতার এক অনন্য ভারসাম্য সৃষ্টি করে, যার ফলে এই গয়নাগুলি পরিশীলিত, বহুমুখী এবং বিভিন্ন উপলক্ষের জন্য উপযোগী। প্রতিটি ডিজাইনে প্রকৃতির নকশার সৌন্দর্যকে সূক্ষ্ম কারুকাজ, প্রবাহমান আকৃতি এবং সমকালীন নান্দনিকতার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের নুয়া-র এই নতুন সংস্করণ ন্যাচারাল ডায়মন্ডের মাধ্যমে আধুনিক আভিজাত্যকে এক নতুন অভিব্যক্তি, যা প্রকৃতির শ্রেষ্ঠ সৃষ্টিগুলি এবং আন্তর্জাতিক ডিজাইন প্রভাব থেকে অনুপ্রাণিত।

লঞ্চ উপলক্ষে মন্তব্য করতে গিয়ে মালাবার গ্রুপের চেয়ারম্যান এম. পি. আহমদ বলেন, “এই কালেকশনের মূল অনুপ্রেরণা হল প্রকৃতির সেই অসাধারণ নকশাগুলি, সূক্ষ্ম টেক্সচার এবং গঠন, যা নিঃশব্দে আমাদের চারপাশের পৃথিবীকে রূপ দেয়। নুয়ার মাধ্যমে আমরা সেই প্রাকৃতিক সৌন্দর্যকে একটি সমকালীন ডায়মন্ড কালেকশনে রূপান্তর করতে চেয়েছি, যা পরিশীলিত, বহুমুখী এবং আজকের নারীর জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রতিটি গয়নাই নিখুঁত কারুশিল্প এবং অনায়াস সৌন্দর্যের এক অনন্য সমন্বয়, যা বিভিন্ন উপলক্ষে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে সমানভাবে সমাদৃত হবে।”