করোনা সংক্রমণ কে কঠিন হাতে দমন করতে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখলেন প্রধানমন্ত্রী কে।

সারাদেশের মতন পশ্চিমবঙ্গে করোনা সংক্রমনের গ্রাফ দিন দিন বাড়ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চিঠিতে প্রধানত তিনটি বিষয় নিয়ে প্রধানমন্ত্রী কে আবেদন জানান :

তিনি লেখেন, যেভাবে সংক্রমণ বেড়ে চলেছে তাতে করোনা টিকা অতি জরুরী হয়ে পড়েছে। পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতায় জনবসতি ঘনত্ব খুব বেশি সেজন্য যুদ্ধকালীন তৎপরতায় এখানে টিকাকরণ জরুরি। পশ্চিমবঙ্গ সরকার ২.৭ কোটি মানুষকে যুদ্ধকালীন তৎপরতায় টিকা দিতে চায় এবং তার জন্য ৫.৪ কোটি ডোজ প্রয়োজন।

দ্বিতীয় বিষয় নিয়ে তিনি লেখেন, করোনায় দুটি জীবনদায়ী ওষুধ রেমডেসিভির এবং টোসিলিযুম্যাব এই দুটি ওষুধের চাহিদা প্রচুর যা সরবরাহ কম। বাংলায় প্রতিদিন ৬০০০ ভায়েল রেমডেসিভির এবং ১০০০ ভায়েল টোসিলিযুম্যাব এর প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু সেখানে বর্তমানে ১০০০ রেমডেসিভির সরবরাহ হচ্ছে, আরেকটি সরবরাহ নেই। এই ওষুধের সরবরাহ জাতি ঠিকঠাক হয় সেই বিষয়টিও দেখতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃতীয় বিষয়, করোনায় অত্যন্ত প্রয়োজনীয় হলো অক্সিজেন চাহিদা। বর্তমানে সেল (sail) অক্সিজেনের সরবরাহ করছে। এই সরবরাহ যাতে ঠিকঠাকভাবে হয় তার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান মমতা বন্দ্যোপাধ্যায়।