দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছেন যে, আদ্রা ডিভিশনে বাঁকুড়া ও সোনামুখীর মধ্যে স্বল্প উচ্চতার সাবওয়ে চালু করার জন্য ট্রাফিক কাম পাওয়ার ব্লকের কারণে আগামী ২২ ডিসেম্বর দুটি ট্রেন বাতিল থাকবে।
যে ট্রেনগুলি বাতিল থাকবে, সেগুলি হ’ল – ০৮০৯৪ বাঁকুড়া-মসাগ্রাম মেমু প্যাসেঞ্জার এবং ০৮০৯৭ মসাগ্রাম-বাঁকুড়া মেমু প্যাসেঞ্জার।
