পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে ২০১৮-১৯, ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থবর্ষে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (পিএমইউওয়াই) – এর আওতাভুক্ত সুবিধাভোগীদের গড়ে এলপিজি সিলিন্ডার ব্যবহারের বিশদ বিবরণ তুলে ধরেছেন। সরকার পিএমইউওয়াই সুবিধাভোগীদের আরও ভালো এলপিজি ব্যবহারের বিষয়ে উৎসাহিত করার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। স্থায়ী ভিত্তিতে এলপিজি ব্যবহারের বিষয়ে সুবিধাভোগীদের বোঝানোর জন্য ‘প্রধানমন্ত্রী এলপিজি পঞ্চায়েত’ পরিচালনা, গণসচেতনতা শিবির, ২০২০ সালের এপ্রিল-ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী গোল্ড কল্যাণ প্যাকেজের আওতায় পিএমইউওয়াই সুবিধাভোগীদের তিনটি বিনামূল্যে সিলিন্ডার দেওয়ার মতো একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। তেল বিপণন সংস্থাগুলি পিএমইউওয়াই – এর আওতাভুক্ত সুবিধাভোগীদের ৭.৮৮ লক্ষ ৫ কিলোগ্রামের সিলিন্ডার দিয়েছে। এছাড়াও, ৭.১ লক্ষ পিএমইউওয়াই-এর সুবিধাভোগী ১৪.২ কেজির পরিবর্তে ৫ কেজির সিলিন্ডার পাওয়ার সুযোগ পেয়েছেন।
টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (টিপিডিএস) কন্ট্রোল অর্ডার, ২০১৫ অনুসারে ন্যায্য মূল্যের দোকানের কার্যকারিতা বিবেচনা করে মালিকদের সংশ্লিষ্ট রাজ্য সরকার/কেন্দ্রশাসিত অঞ্চলের মাধ্যমে লাইসেন্স দেওয়া হয়। ন্যায্যমূল্যের দোকানগুলির পরিচালনা ব্যবস্থার উন্নতিসাধনে টিপিডিএস-এর আওতায় খাদ্যশস্য ব্যতীত অন্যান্য পণ্য সামগ্রীর বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। মহারাষ্ট্র, গোয়া, রাজস্থান ইতিমধ্যেই ন্যায্যমূল্যের দোকানগুলিকে ছোট এলপিজি সিলিন্ডার বিক্রি করার অনুমতি দিয়েছে। খাদ্য ও গণবন্টন ব্যবস্থাপনা দপ্তর রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল এবং তেল বিপণন সংস্থাগুলিকে ন্যায্যমূল্যের দোকানে ছোট এলপিজি সিলিন্ডার বিক্রির বিষয়ে উদ্যোগী হতে বলেছে।
