আগামীকাল সোমবার থেকে মেট্রো সংখ্যা আরো বাড়ছে। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে আগামীকাল অর্থাৎ ১৯ জুলাই থেকে ১৯২ টি মেট্রোর বদলে সারাদিনে অর্থাৎ সোম থেকে শুক্র মোট ২০৮ টি মেট্রো চলবে। দিনের দুটি ব্যস্ত সময়ের জন্য অতিরিক্ত ১৬ টি ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত। যাত্রীদের সুবিধার কথা ভেবেই এই মেট্রো সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
সকাল ও সন্ধ্যা ব্যস্ত সময় এই মেট্রো পরিষেবা পাওয়া যাবে ৬ মিনিট অন্তর।
দিনের প্রথম ট্রেন ছাড়বে সকাল আটটায়। ওই সময় দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ, দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, এবং দমদম থেকে কবি সুভাষ এর জন্য ট্রেন ছাড়বে। তার সাথে দিনের শেষ ট্রেন ছাড়বে ৭ টা ৪৮ মিনিটে দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ। এবং আটটার সময় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষ এর জন্য ট্রেন ছাড়বে।
সোম থেকে শুক্র মেট্রো পরিষেবা জনসাধারণের জন্য চলবে। শনিবার শুধুমাত্র অত্যাবশ্যকীয় কাজের সঙ্গে যুক্ত কর্মচারীদের জন্য চলবে মেট্রো। ঐদিন সারাদিনে মোট ১০৪ টি মেট্রো চলবে।
যাত্রীদের স্মার্ট কার্ড নিয়ে যাতায়াত করতে হবে। টোকেন ব্যবস্থা এখন চালু হচ্ছে না।