ডিজিটাল; ২২ মে; কলকাতা:
মেট্রো রেলওয়ে অল ইন্ডিয়া রেলওয়ে ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, 2021-22-এ রানার্স আপ হয়েছে। এই চ্যাম্পিয়নশিপটি লীগ এবং নক আউট পর্বে খেলা হয়েছিল।
লিগ পর্বটি গুয়াহাটিতে টি-টোয়েন্টি ফরম্যাটে এবং নক-আউট পর্বটি ৪০ ওভারের ফরম্যাটে গোরখপুরে খেলা হয়েছিল। অল ইন্ডিয়া রেলওয়ে থেকে মোট ২৭ টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল।

অরিন্দম ঘোষের নেতৃত্বে মেট্রো রেলওয়ে ক্রিকেট দল ২১ মে গোরখপুরে ৪০ ওভারের ফাইনাল ম্যাচে উত্তর-পূর্ব রেলওয়ের বিরুদ্ধে খেলতে নামে। একটি কঠিন লড়াইয়ের ফাইনালের পরে, উত্তর পূর্ব রেল বিজয়ী হয় । এই চ্যাম্পিয়নশিপে মেট্রো রেল রানার্স আপ হয়েছে।

মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা দলের সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।