আগামীকাল থেকে সাধারণ যাত্রীদের জন্য আবার চালু হচ্ছে মেট্রো পরিষেবা। সারাদিন কটি মেট্রো চলবে তা জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষ তরফ থেকে। মেট্রো তরফ থেকে জানানো হয়েছে ১৬ জুলাই থেকে সোম থেকে শুক্র চলবে মোট ১৯২ টি মেট্রো। তার সাথে চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা।
তারমধ্যে ১৩৩ টি ট্রেন চলবে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে। দিনের প্রথম ট্রেন ছাড়বে সকাল আটটায়। ওই সময় দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ, দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, এবং দমদম থেকে কবি সুভাষ এর জন্য ট্রেন ছাড়বে। তার সাথে দিনের শেষ ট্রেন ছাড়বে ৭ টা ৪৮ মিনিটে দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ। এবং আটটার সময় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষ এর জন্য ট্রেন ছাড়বে।
সোম থেকে শুক্র মেট্রো পরিষেবা জনসাধারণের জন্য চলবে। শনিবার শুধুমাত্র অত্যাবশ্যকীয় কাজের সঙ্গে যুক্ত কর্মচারীদের জন্য চলবে মেট্রো।
যাত্রীদের স্মার্ট কার্ড নিয়ে যাতায়াত করতে হবে। টোকেন ব্যবস্থা এখন চালু হচ্ছে না।
Breaking
City
Current Issue
feature story
Kolkata
Lifestyle
News
People
Public Interest
State
Westbengal
পশ্চিমবঙ্গ
কাল থেকে সাধারণ যাত্রীদের জন্য মেট্রো খুলছে
