দক্ষিণ ভারতের চেন্নাই এর মতন লিভার সংক্রান্ত অসুস্থতার এবং সুপার স্পেশালিটি হাসপাতাল হতে চলেছে কলকাতায় । এম জি এম লিভার ক্লিনিক।
এটি কলকাতা এবং পূর্ব ভারতের অঞ্চলের বাসিন্দাদের লিভার সংক্রান্ত রোগের চিকিৎসা প্রদান করতে অনন্য ভূমিকা পালন করবে।
লিভার বিশেষজ্ঞ ডা থিয়াগরাজন এস এবং ডা রবি আর সাংবাদিক সম্মেলনে এ কথা জানান। লিভার সম্পর্কে সচেতনতার অভাব এবং বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা না থাকার ফলেই লিভার সংক্রান্ত রোগের ধারা মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে । এই ক্লিনিকের মাধ্যমে রোগীদের কাছে লিভারের রোগ সম্পর্কে এবং তার প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হবে। প্রতিবছর পশ্চিমবঙ্গে ক্রনিক লিভার রোগে আক্রান্ত হয় প্রায় ১ লক্ষ মানুষ । প্রতিবছর পূর্বভারতে লিভার ফেইলিওর এবং লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে কমপক্ষে পাঁচ হাজার মানুষ মারা যান। উপস্থিত ডাক্তারবাবুরা এই পরিসংখ্যান তুলে ধরেন।

ডা থিয়াগরাজন এস জানান, এই ক্লিনিক সারা দেশে বিশ্বমানের স্বাস্থ্যসেবা পরিষেবা আনতে এমজিএম হেলথকেয়ার এর একটি অন্যতম পদক্ষেপের মধ্যে একটি। ২৫% লিভার ফেইলিওর হয় মদ্যপানের কারণে । বর্তমানে প্রতি বছর ১লক্ষেরও বেশি নতুন লিভার ক্যান্সারের কেস রয়েছে।
ডাক্তার রবি আর বলেন , এই হেলথকেয়ার লিভার ক্লিনিক গ্যাস্ট্রোএন্টেরোলজি এবং লিভার সমস্যার আলো ভালোভাবে নির্ণয় করতে এবং তা পরিচালনা করতে সাহায্য করবে।
১৮৭ পার্ক স্ট্রীট , কলকাতা ১৭, পাক সার্কাস ৭ পয়েন্ট ক্রসিংয়ে রয়েছে এ এমজিএম হেলথকেয়ার।