স্বনামধন্য চিত্রপরিচালক মিলন ভৌমিক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে একটি চলচ্চিত্র পরিচালনার কাজে নিয়েছিলে। সিনেমাটির নাম ঘোষণা করেছেন গজেন্দ্র চৌহান এর উপস্থিতিতে। চিত্রনাট্য এবং সংলাপ রচনা করেছেন সঞ্জীব কুমার তিওয়ারি, প্রযোজক স্বপন নস্কর।
আজ এক সাংবাদিক সম্মেলনে স্বপন বাবু অভিযোগ করেন, ওনার একটি রাস্তা মেরামত এবং নির্মাণকারী মেশিন রেটিং ওনার বাড়ির থেকে সামান্য দূরে গড়িয়া ঢালাই রোডের উপরে দীর্ঘ ছয় মাস ধরে রাখা ছিল। কিন্তু গত ৫ তারিখে এই মেশিনটির উপরে অগ্নিসংযোগ করে তাকে সম্পূর্ণ ভশীভূত করে দেওয়া হয়। তিনি দাবি করেন, যেহেতু ৭ তারিখে প্রধানমন্ত্রী ব্রিগেডে আসার কথা ছিল তাই তার আগেই তারা এই দুর্ঘটনাটি সংগঠিত করলেন। এ বিষয়ে তারা সোনারপুর থানায় একটি জিডি করেছেন। উল্লেখ করা যেতে পারে, আরএসএস এবং বিজেপির একনিষ্ঠ সমর্থক স্বপন বাবু এই ঘটনার প্রসঙ্গে বলেন, এই সিনেমাটি তৈরি করা হবে, যত বাধাই আসুক।

পরিচালক মিলন ভৌমিক বলেন, আজকের দিনের এটাই বাস্তব যে তৃণমূল সমর্থিত টালিগঞ্জের কলাকুশলীরা শুধুমাত্র সিনেমা তৈরীর কাজ করতে পারবেন। কিন্তু বিজেপি সমর্থিত কলাকুশলীরা কেন পারবেন না ?? আজ করোনা পরবর্তী সময়ে টলিউডের কলাকুশলীরা অধিকাংশই কর্মহীন হয়ে পড়েছেন। সে ক্ষেত্রে এই নতুন একটি সিনেমা তৈরিকে কেন্দ্র করে অনেক কর্মসংস্থান তৈরি হতে পারত। বিজেপি সমর্থিত কেউ যেন সিনেমা তৈরিতে এগিয়ে আসে না পারে সেই কারণেই এমন দুর্ঘটনা এবং অগ্নিসংযোগের ঘটনা। তবে পশ্চিমবঙ্গের পরিবর্তন মাত্র কয়েক দিনের অপেক্ষা।