কৃষক বন্ধু প্রকল্পকে নতুনভাবে আজ উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সভাঘর থেকে আজ এই প্রকল্পের উদ্বোধন করে তিনি জানান এতদিন পর্যন্ত যে সমস্ত কৃষকদের এক একর জমি ছিল তারা বছরে ৫ হাজার টাকা করে পেতেন। এখন থেকে এই প্রকল্পের আওতায় তারা পাবেন বছরে ১০ হাজার টাকা। এছাড়াও যাদের জমি এক একরের নিচে তারা বছরে ২০০০ টাকার বদলে পাবেন ৪০০০ টাকা।

আজ নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন :

কৃষক বন্ধু প্রকল্পে এখনো পর্যন্ত প্রায় ৬২ লক্ষ কৃষক/ ভাগ চাষীদের কে এই প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে।
৪৫০০কোটি টাকার সহায়তা ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের করা হয়েছে ।
২৮ হাজার কৃষক পরিবারকে ডেথ বেনিফিট ২ লক্ষ টাকা করে প্রায় পাঁচশো পঞ্চান্ন কোটি টাকা দেওয়া হয়েছে।
কৃষকদের স্বার্থে, আগে জমির নথি থাকলেই কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করা যেত। এখন নিজে থেকে যদি এফিডেভিট করে নির্দিষ্ট জমি চিহ্নিত করা যায় তাহলে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসবে।
কৃষকদের আয় তিন গুণেরও বেশি হয়েছে এবং তা আরো বাড়বে।
ছয় বার ভারত সরকারের কৃষি কর্ম পুরস্কার পেয়েছে বাংলা।
সারাদেশে বিগত দিনে কৃষক আন্দোলন চলেছে কিন্তু বাংলায় তা ব্যাতিক্রম।
কৃষক বার্ধক্য ভাতার পরিমাণ ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে।
এটা বড় প্রজেক্ট, ভারতে বাংলায় প্রথম ।

এই প্রকল্পের উদ্বোধন এরপর পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে ‘প্রতিশ্রুতি পূরণ’ নামক পুস্তকের উদ্বোধন করা হয়।