শুভাবরি ওয়েব ডেস্ক,১৭ জুন, কলকাতা:
অঞ্চলের সমস্ত রকম বিপদে-আপদে, দুর্দিনে -দুঃসময়ে পাশে থেকে চারবারের পৌর প্রতিনিধি এবং বর্তমানে যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার আজও এই প্রবল বর্ষণে যখন চারদিকে থৈথৈ, তিনি কিন্তু মানুষের পাশে রয়েছেন।

চারদিকে মানুষ যখন বিভিন্ন রোগ সংক্রামণের আশঙ্কায় শঙ্কিত, তিনি কিন্তু তার সেই সমাজ সেবার ব্রত থেকে পিছিয়ে আসেন নি। তার পাশে সর্বক্ষণের জন্য ঘিরে থাকা যাদবপুর অঞ্চলের যুবকবৃন্দও কাঁধে কাঁধ মিলিয়ে তারাও নেমে পড়েছে আজকের এই দুর্যোগে।

স্মরণ করা যেতে পারে এই যাদবপুর কেন্দ্রের পূর্ববর্তী বিধায়ককে পাঁচ বছরে মাত্র একবার দেখা গিয়েছিল অঞ্চলে, শ্রমজীবী ক্যান্টিনে। অবশ্যই সেটি সংবাদমাধ্যমে প্রচারের দিনে। তার ফল ২০২১ এর নির্বাচনে যাদবপুর দেখিয়ে দিল।

তবে বর্তমান বিধায়ককে এভাবে পাশে পেয়ে স্বাভাবিকভাবেই আবেগে আপ্লুত যাদবপুর বিধানসভার সুনাগরিক বৃন্দ।