রাজ্যে দুটি অস্থায়ী কোভিড হাসপাতাল তৈরি হচ্ছে। এই জন্য পিএম কেয়ার্সের তরফ থেকে অর্থ বরাদ্দ হয়েছে। ৪১.৬২ লক্ষ টাকা ব্যয় এই হাসপাতাল দুটি তৈরি হবে রাজ্যের মুর্শিদাবাদ ও কল্যাণীতে। ২৫০ টি করে মোট ৫০০ শয্যার এই হাসপাতাল দুটি তৈরি করবে ডি আর ডি ও। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সাহায্য করবে।

পিএম কেয়ার্স ফান্ড এর তরফ থেকে বিহার, দিল্লী, জম্মু এবং শ্রীনগরে কোভিড হাসপাতাল গড়ে উঠেছে। এই হাসপাতাল দুটি তৈরির ফলে আগামী দিনে কোভিড চিকিৎসা রাজ্যে আরো ভালো রকম ভাবে করা যাবে বলে আশা করছে বিশেষজ্ঞমহল।