শুভাবরি ওয়েব ডেস্ক, ২৮ মে, কলকাতা:
একশ্রেণীর অসাধু মানুষ যখন চলচ্চিত্র উৎসবে সিনেমা জমা দেবার জন্য এবং পদক-পুরস্কার পাইয়ে দেবার জন্য অনৈতিকভাবে অর্থ সংগ্রহ করে থাকে, অন্যদিকে সিনেমাপ্রেমী কিছু মানুষের সৎ প্রচেষ্টাকে কালিমা লিপ্ত করার ঘৃণ্য প্রয়াস।
রস্টম প্রোডাকশন সিনেমাপ্রেমী, সু-বুদ্ধি এবং সু-নীতি সম্পন্ন মানুষের একটি সংগঠন। পরিস্থিতি এমনটা এসে দাঁড়িয়েছে যে তাদের সামাজিক মাধ্যমে এসে বলতে হয়েছে “না, আমরা এন্ট্রি ফি বা স্ক্রীনিং ফ্রী নিই নি। অর্থাৎ চিৎকার করে বলতে হচ্ছে, আমি চোর নই। কি বলছেন তারা সামাজিক মাধ্যমে আসুন একবার জেনে নেওয়া যাক;
–“যারা BENGAL SHORTS -এ ছবি জমা দিয়েছেন, যাদের ছবি অন্তিমপর্বে বাছাই হয়েছে, আগামী ১, ২, ৩ জুলাই দেখানো হবে…তাদের কারোর থেকেই আমরা কোনো রকম ‘ফি’ নিইনি…
কেন জানেন? ছবি জমা দেওয়ার জন্য বা দেখানোর জন্য টাকা চাওয়াটা অনৈতিকতার নিদর্শন বলে আমরা মনে করি…
তাই আমরা মাথা উঁচু করে লড়াই করতে পারি, পরিচালক বন্ধুদের পাশে থাকার আশ্বাস দিতে পারি।”
এই ছিল রস্টম প্রোডাকশনের সোশ্যাল মিডিয়াতে আবেদন।
তাহলে কি এই অসতের দুনিয়াতে সৎ মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য মানুষ পাওয়া যাবে না!! নাকি সৎ এবং নিষ্ঠাবানদের চিৎকার করে বলতে হবে: “না আমি অসৎ নই, আমি অনৈতিক কাজ করিনি”
বিচার করবেন আপনারা। আর আমরা নজর রাখব এমন বেনিয়ম-অনৈতিক কাজ আরো কোথায় হচ্ছে।
