ডা চন্দ্রগুপ্ত

১৮ তম পর্বের পর…..

জেলা কমিটির মিটিং এ সুশীল দে, সাধন কোনার আর কাঞ্চন সাহার সাথে মডিফিকেশনের পক্ষে আজ আওয়াজ তুলল প্রণব বসু। প্রথা এবং নিয়ম মেনে কর্মীদের পদ ভার তুলে দেওয়া যে ভুল হতে পারে, তথ্য এবং যুক্তি দিয়ে সবার সামনে সেটা তুলে ধরল প্রণব বসু।

কিন্তু যার হাত কেন্দ্রীয় কমিটি অবধি বিস্তৃত তাকে পাল্টা যুক্তিতে আঘাত করতে চাইলেন না জেলা কমিটির কোনো নেতা। কিন্তু আশ্চর্য্য লাগছে সবার এই কারণে যে খুব কম শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু মাত্র কর্মদক্ষতায় আজ প্রণব বসু সবার ওপরে। যে প্রস্তাব উনি তুললেন তেমন প্রশ্ন অনেকের মনেই ছিল। কিন্তু তুলে ধরার সাহস ছিল না। কারণ শাস্তির ভয় আছে, তাই নতুন পদ্ধতিতে নেতা নির্বাচনের প্রথম ধাপ অতিক্রম করার দায়িত্ব পেলেন সেই প্রণব বসু। অবশ্যই তা কেন্দ্রীয় ও রাজ্য কমিটির অনুমোদন সাপেক্ষে।

কেন্দ্রীয় এবং রাজ্য কমিটি যে অনুমোদন করবে সে বিষয়ে সবাই সন্দেহ থাকলেও লিখিত অনুমতি চলে আসার ফলে কারো কোনো সংশয় রইল না। তবে কলেজ নির্বাচনগুলো জিতে আসা প্রণব বসুর কাছে চাপ মনে হচ্ছে। তাই জোনএ পদপ্রার্থী মধ্য বয়সি ললনা দু-একজনকে কাছে নিয়ে চাপ মুক্ত হতে চাইছে। এটা যদিও ওর পুরোনো অভ্যেস। কিন্তু এবার এই চাপ মুক্তির ওষুধ বেশী দরকার হচ্ছে, যার সাপ্লায়ার কানাই।

ক্রমশ…..