রাজ্যের ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে দেশের একাধিক পরীক্ষা। কিন্তু পরীক্ষা নিয়ে এত কিছুর মধ্যেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক উল্টো পথে হেঁটে দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করল।
৯ জুন একটি বিজ্ঞপ্তি জারি করে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রি-ডিগ্রী পরীক্ষা ২০২১ র পাঠভবন এবং শিক্ষাসত্র পরীক্ষা নেওয়া শুরু হবে ৫ জুলাই থেকে। এই দুটি পরীক্ষা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সমতুল্য।
সে ক্ষেত্রে কোন লিখিত পরীক্ষা হবে না বলেই জানা গেছে ওই বিজ্ঞপ্তি অনুসারে। পুরোপুরি অনলাইনে মৌখিকভাবে পরীক্ষা হবে। জুম বা হোয়াটসঅ্যাপ বা অন্যকোন audio-visual এর মাধ্যমে এই পরীক্ষা হবে।
করোনা আবহের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে এবং এই পরীক্ষার মূল্যায়ন কিভাবে হবে তা কিছুদিনের মধ্যেই হয়তো জানা যাবে। কিন্তু তার মধ্যেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়টি রীতিমতো চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমনিতেই করোনা আবহে পড়াশোনা ঠিক মতন ভাবে হয়নি। তা নিয়ে বেশ রীতিমতন ভাবেই চিন্তিত সেখানকার পড়ুয়ারা।

