আগামী ১০ এপ্রিল চতুর্থ দফার বিধানসভা নির্বাচন হতে চলেছে রাজ্যে। প্রথম দ্বিতীয় এবং তৃতীয় দফা থেকে শিক্ষা নিয়ে নির্বাচন কমিশন চতুর্থ দফার নির্বাচনকে বেশ কড়া হাতে পরিচালনা করতে চলেছে এমনই খবর কমিশন সূত্রে।
নির্বাচন কমিশন সূত্রে খবর অনুযায়ী চতুর্থ দফায় মোট ১০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দ্বারা ভোট পরিচালনা করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। এছাড়া পঞ্চম দফায় ভোট পরিচালনার জন্য ১০৬৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ষষ্ঠ দফায় ৯৫৫ কোম্পানি, সপ্তম দফায় থাকতে চলেছে ৭৯১ কোম্পানি এবং শেষ পর্যায়ে অর্থাৎ অষ্টম দফায় ৭৪৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর দ্বারা নির্বাচন পরিচালনা করতে চাইছে নির্বাচন কমিশন। তবে আগামী দিনে এই সংখ্যা আগামী দিনে আরো বাড়বে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি। ২০২১ বিধানসভা নির্বাচনে কমিশন নজিরবিহীনভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে এমনটাই খবর কমিশন সূত্রে।