কুহেলী ব্যানার্জি
আমার মেয়ের তেল মশলা একেবারেই চলবে না, স্বাস্থ্য সচেতন হতে হবে। তাই রান্নার আগে আমাকে মাথায় রাখতে হয় ‘তেল-মশলা ছাড়া সুস্বাদু খাবার’ কিভাবে করা যায় বুদ্ধি খাটিয়ে তৈরী করলাম ‘চটজলদি প্যানফ্রায়েড চিলি প্রণ।
উপকরণ : খোসা ছাড়ানো বাগদা চিংড়ি (২৫০ গ্রাম), ধনেপাতা (২ চামচ) (রাফলি চপড), রসুন কুচি (১ চামচ), সবুজ ও লাল লঙ্কাকুচি ( ১চামচ), নুন ও চিনি (আন্দাজমত), ক্যাপসিকাম সস্ (আধ চা চামচ), সাদা তেল ( ৩ চামচ)
প্রণালী: তেল গরম করে রসুনকুচি নাড়াচাড়া করে বাগদা চিংড়ি নুন ও চিনি দিয়ে হালকা হাতে ভেজে
নিন। সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিন। জল শুকিয়ে গেলে ধনেপাতা কুচি, কাঁচালঙ্কা কুচি, ক্যাপসিকো সস দিয়ে ২ মিনিট রান্না করে নিন। এবারে স্টার্টারে পরিবেশন করুন গরম গরম।
