পপি পারমিতা ( ঢাকা , বাংলাদেশ)
আমাকে তুমি পূণ্যের ফল ভাবো কিংবা পাপের শাস্তি, জীবনভর আমাকেই ভোগ করবে। এই কথাগুলো পারুল বলেছিল রতনকে। রতনের
বন্ধুবান্ধবদের অনেকেই বলত— ‘রতনে রতন চেনে। বন্ধুরা সব ঈর্ষা করত রতনকে। পারুলের মতো অমন সুন্দরী বউ পাওয়ায়। তখন ছিল জ্যোষ্ঠ মাস, আম পাকার সময়। রতন সাহায্যে শুধু একবারই জবাব দিয়েছিল পাকা আমতো সব দাঁড়কাকেরাই খেয়ে ফেলল।
কে বোঝে কার কথা! রতনের কথাও সেদিন কেউ বোঝেনি।
আজ সকাল সকালই পারুলের কথা বড্ড মনে পড়ছে। পারুল আছে এখন নিজের বাপের বাড়িতে। কিন্তু পারুলের জীবন কাহিনিটাতো এখানেই। রতনের ঘরে রতনের জীবনে।
বউ না থাকায় রতনের সকালের নাস্তা পাউরুটি আর জেলি। জেলির বয়ামের ভেতরে স্টিলের চামচের সাথে সাথে যেন রতনও ভেতরে প্রবেশ করে গেল। একেবারে অতল গহ্ববরে।
সেদিনই ছিল এমনই এক সকাল।
ক্রমশ……
