শুভাবরি ওয়েবডেস্ক; ২৩ মার্চ, কলকাতা: সম্প্রতি কলকাতার চারু চন্দ্র কলেজ থেকে স্নাতক হওয়া একজন সেরিব্রাল পলসি আক্রান্ত যুবককে হুইলচেয়ার দেওয়া হয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন থেকে। তার ছোট ভাই পঙ্কজ মন্ডল (বি. টেক ১ম বর্ষের ছাত্র)কেও একটি নতুন HP ল্যাপটপ দেওয়া হয়েছে। এছাড়া রেড লাইট এলাকার তরুণীদের ৩টি সেলাই মেশিন দেওয়া হয়, তাদের মধ্যে একজন মহিলা খ্রিস্টান কলেজ থেকে স্নাতক হচ্ছেন । সম্পূর্ণ কর্মসূচি “মানবতার জন্য খাদ্য” নামে একটি সংস্থার দ্বারা সম্পন্ন হয়েছে।
উল্লেখ্ করা যেতে পারে, “কোয়ান্টাম ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড” এর অন্যতম কর্ণধার ঝুলন বসু সহ কিছু সম-মনোভাবাপন্ন সমাজসেবীদের আন্তরিক ইচ্ছাতে এই মহান কর্মসূচি সম্পন্ন হয়েছে। ঝুলনবাবু জানালেন, অতীতে তারা এমন অনেক কাজ করেছেন। তবে সেটি প্রচারের আলোতে আসেনি। “শুভাবরি” এমন আন্তরিক মানুষদের মহান প্রয়াসকে তুলে ধরতে পেরে গর্ববোধ করে।
