কলকাতা:
কলকাতা প্রেসক্লাব প্রাঙ্গণে তিন দিন ধরে চলছিল ফটোগ্রাফি চর্চা আয়োজনে চিত্র প্রদর্শনী। সেই আনন্দ মুহূর্তের সাথে তাৎপর্যপূর্ণভাবে বসন্তের রঙ লাগলো। পালিত হচ্ছে বসন্ত উৎসব। রঙিন পোশাকে, রঙিন চিন্তায় রবীন্দ্রনাথের গানে প্রেসক্লাব প্রাঙ্গণে যেন এক আনন্দ নিকেতন পরিণত হলো আজ সন্ধ্যেবেলা। অবশ্যই এটা মেনে নিতে হবে গত ৩-৪ বছর ধরে প্রেসক্লাব এক একটি অসাধারণ অনুষ্ঠানের পরিবেশন করে আসছেন, পরিকল্পনা রূপায়ণ করছেন। যার কান্ডারী বর্তমান সভাপতি স্নেহাশীষ শূর এবং তাঁর সহযোদ্ধারা।
