দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। তার মধ্যেই রঙের উৎসব দোল/ হোলি। এবারের রঙের উৎসবে কিছুটা হলেও ভাঁটা পড়তে চলছে দোল প্রেমীদের।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সমস্ত রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে দোল/হোলিতে জনসাধারনের গতিবিধির ওপর সম্যক দৃষ্টি রাখতে বলেছেন।
করোনা বিধি সঠিক ভাবে যাতে মানা হয় তার জন্য মুখ্য সচিবদের সতর্ক থাকতে বলা হয়েছে কেন্দ্রের তরফ থেকে।
সেই মতন স্বাস্থ্য দপ্তরের এক সতর্কবার্তা জারি করে বলা হয়েছে :
এবছরে দোল খেলা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখা ভালো।
কোন রকম হবে শোভাযাত্রা কিংবা জমায়েত না করাই সমুচিন।
শারীরিকভাবে কাছে গিয়ে রং মাখাবেন না।
ভিড় এড়িয়ে চলার চেষ্টা করুন।
হোটেল রেস্টুরেন্টে দূরত্ব বজায় রাখুন।
বৃদ্ধ-ছোটশিশু-গর্ভবতী মহিলা এবং অসুস্থ মানুষদের ভিড় থেকে থেকে দূরে রাখুন।
মাস্ক ব্যবহার করুন, তার সাথে হাত বারবার সাবান জল বা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করুন।
দোল নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনলাইনে করার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রক।
রাজ্যের নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ৬০০ ছাড়িয়েছে। ইতিমধ্যেই এ রাজ্যের বিভিন্ন জায়গায় দোলকে কেন্দ্র করে বিভিন্ন ক্লাব সংগঠন বসন্ত উৎসবের আয়োজন করেছে। তারমধ্যে কেন্দ্রীয় সরকারি নির্দেশিকা এবং রাজ্য সরকারের সতর্কবার্তা।
স্থানীয় প্রশাসন এক্ষেত্রে দোল বা হোলি নিয়ে কতটা সতর্ক থাকবে সেটাই এখন দেখার।
