শুভাবরি ওয়েব ডেস্ক ১৩ জুন, কলকাতা: ব্যাংকার এবং সমাজের বিভিন্ন অংশের মানুষের পক্ষ থেকে আজ ব্যাংক বেসরকারিকরণের বিরুদ্ধে ৬ লক্ষ ৩০০০০ টুইট হয়েছে বলে জানান ফেডারেশন অফ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি শ্রী সঞ্জয় দাস।

তিনি বলেন, বেসরকারিকরণের বিরুদ্ধে এমন একটি প্রতিবাদ এটাই নির্দেশ করে যে ব্যাংক বেসরকারিকরণ কোনভাবেই দেশবাসীর মঙ্গলের জন্য উপযুক্ত পদক্ষেপ নয়। তিনি জানান, তাদের হ্যাশট্যাগটি ছিল #প্রাইভেটাইজেশননোসলিউশন। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে এই প্রতিবাদ নির্দেশ করে যে করোনা পরবর্তী সময়ে এই প্রাইভেটাইজেশন বিরোধী আন্দোলন কতটা শক্তিশালী হতে পারে।