শুভাবরি ওয়েব ডেস্ক, ১৫ সেপ্টেম্বর, কলকাতা:
আজ সর্বভারতীয় মহিলা সাংস্কৃতিক সংগঠন ( AIMSS ) ‘বিলকিস বানু ঘটনা মামলায় সম্প্রতি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১১ জন জঘন্য অপরাধীর মুক্তির বিরুদ্ধে’ একটি প্রতিবাদ র‌্যালির আয়োজন করেছিল।

সংগঠনের রাজ্য সচিব কল্পনা দত্ত, অনন্যা মাইয়া, অপর্ণা মন্ডল, মৌসুমী পুরকায়স্থ, শশী চক্রবর্তীদের নেতৃত্বে এই মিছিল রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পোস্ট অফিস পর্যন্ত চলে।

সম্প্রতি বিলকিস বানু ঘটনা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১১ জন জঘন্য অপরাধীর মুক্তির বিরুদ্ধে
সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির কাছে পোস্ট কার্ডে পিটিশন জমা দেওয়ার বিষয়ে রাজ্যব্যাপী প্রচার চলবে বলে ঘোষণা করেন।