শুভাবরি ওয়েব ডেস্ক, ২ ফেব্রুয়ারি, কলকাতা:
আজ দুপুরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বরিষ্ঠ কংগ্রেসের নেতা আশুতোষ চ্যাটার্জীর নেতৃত্বে ছাত্র পরিষদের সদস্যরা কেন্দ্রীয় বাজেট এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করে। বাজেট বিরোধী স্লোগান এবং বক্তব্যের পর তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে।

উল্লেখ করা যেতে পারে গতকাল বাজেট পেশের পর রাহুল গান্ধীও এই বাজেটের তীব্র বিরোধিতা করেন সংবাদমাধ্যমের সামনে।