শুভাবরি ওয়েবডেস্ক,23আগস্ট,কলকাতা: পরিচালক সৃজিত মুখার্জির একটি বাংলা চলচ্চিত্র “গুমনামী” একপ্রকার প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে।
আজ অল ইন্ডিয়া লিগ্যাল ফোরামের জেনারেল সেক্রেটারি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জি এই চলচ্চিত্র প্রসঙ্গে চারটি প্রশ্ন সর্বসমক্ষে আনলেন:

  • সুজিত মুখার্জী কিভাবে সিদ্ধান্তে পৌঁছলেন যে গুমনামি বাবাই নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন?
  • মুখার্জি কমিশনের কোনো জায়গাতেই গুমনামি বাবাকে নেতাজি বলে বর্ণনা করা হয়নি। তাহলে তার কি করে এমনটা মনে হলো?
  • এই চলচ্চিত্রে নেতাজির মৃত্যু এবং তার শেষ জীবন নিয়ে তিনটে ইন্টারপ্রিটেশন দেখানো হয়েছে। তাহলে পরিচালক কেন তার শেষ ইন্টারপ্রিটেশনের গুমনামীবাবাকে নেতাজি বলে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছেন?
https://youtu.be/Nn8dlWrg-5U
  • পরিচালকের নব নির্মিত চলচ্চিত্রের তিনটি ইন্টারপ্রিটেশন দেখানো হলেও কেন গুমনামী বাবার নামই তিনি রাখলেন, এখানে তো অন্য কোন নাম রাখতে পারতেন?
  • কোন যুক্তিতে পরিচালক সুজিত মুখার্জি দাবি করছেন, মুখার্জি কমিশনের রিপোর্টকে ভিত্তি করেই তিনি চলচ্চিত্র নির্মাণ করেছেন?
    জয়দীপ বাবু আরো বলেছেন, একটি চলচ্চিত্র নির্মাণ এর যাবতীয় দায় থাকে পরিচালকের। এটি কোনোভাবেই তিনি অন্য কারোর উপর চাপিয়ে দিতে পারেন না। তারা খুব শীঘ্রই বিষয়টি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট দপ্তরে জানাতে চলেছেন। সেন্সরবোর্ডের কাছে তাদের দাবি, অবিলম্বে যেন এই নামটি পরিবর্তন করা হয়।। না হলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষটির ইতিহাস বিকৃত করার কারণে হয়তো আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্যা আসতে পারে।