রাজের বিধি-নিষেধ আরো বাড়লো। তবে তার মধ্যেই বেশ কিছু ক্ষেত্রে ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তবে কিছু জিনিসের ক্ষেত্রে আগের মতোই তা সম্পূর্ণ বন্ধ থাকছে। পুরো জুন মাসে বহাল থাকবে বিধি-নিষেধ। আগামী ১৬ জুন থেকে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। সেই মর্মে জারি করা হয়েছে নির্দেশিকা
কি বলা আছে নির্দেশিকা
• স্কুল-কলেজ, ইউনিভার্সিটি, পলিটেকনিক, অঙ্গনওয়াড়ি এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
• লোকাল ট্রেন মেট্রো এবং বাস পরিষেবা বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরী পরিষেবার ক্ষেত্রে ছাড় থাকবে।
• নিজস্ব গাড়ি, ট্যাক্সি, অটো রিস্কা চালানো যাবে না। সে ক্ষেত্রে হসপিটাল, নার্সিং হোম এয়ারপোর্ট ইত্যাদি জায়গায় থাকছে ছাড়।
• সমস্ত রকম সামাজিক-সাংস্কৃতিক বিনোদন মূলক অনুষ্ঠান বন্ধ থাকবে।
• বিউটি পার্লার, সিনেমাহল , জিম, স্পা সুইমিংপুল খুলছে না।
• সামাজিক এবং বিবাহ অনুষ্ঠানে ৫০ জনের বেশি ব্যক্তি উপস্থিত থাকতে পারবে না।
• ২০ জনের বেশি ব্যক্তি উপস্থিত থাকতে পারবে না শেষকৃত্য অনুষ্ঠানে।
• সমস্ত সরকারি অফিস ২৫% কর্মী নিয়ে খোলা হবে।
• বেসরকারি অফিস এর ক্ষেত্রে ১০ টা থেকে ৪টা পর্যন্ত অফিস খোলা থাকবে। তবে সে ক্ষেত্রে ২৫% কর্মী নিয়ে কাজ করা যাবে। বেসরকারি অফিসের কর্মীদের যাতায়াতের ব্যবস্থা সংশ্লিষ্ট অফিস কেই করতে হবে। সেক্ষেত্রে কলকাতা পুলিশ বা জেলা পুলিশের / আধিকারিকের কাছে আবেদন করতে হবে।
• আইটি সেক্টরের ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে।
• প্রাতঃভ্রমণে জন্য পার্ক খোলা হবে সকাল ৬ টা থেকে সকাল নটা পর্যন্ত। কিন্তু যে সকল ভ্রমণকারী ভ্যাকসিন নিয়েছেন শুধুমাত্র তারাই সেখানে প্রবেশ করতে পারবেন।
• দোকান বাজার, হাট, ফলের দোকান, মাংস ডিম এই সমস্ত দোকান সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত খোলা।
• বাকি সমস্ত দোকান খোলা থাকবে সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
• রেস্টুরেন্ট, বার, ৫০% বসার জায়গা নিয়ে দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।
• শপিংমলে যে সমস্ত দোকান রয়েছে তা সকাল ১১ টা থেকে ছয়টা পর্যন্ত ২৫% কর্মী এবং একেবারে ৩০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা যাবে।
• স্পোর্টস ক্লাব বিভিন্ন রকম খেলা সব কিছুই করা যাবে কিন্তু সবকিছুই দর্শক বিহীন করতে হবে।
• ভেতরে ও বাইরে শুটিং করা যাবে তবে সে ক্ষেত্রে একটি ইউনিটে একসাথে ৫০ জনের বেশি কাজ করতে পারবে না। সেখানে অবশ্যই মানতে হবে কোভিড প্রটোকল
• হোম ডেলিভারি ই-কমার্স চালু থাকবে।
• সকাল ১০ টা থেকে দুপুর দুটো পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।
• প্রিন্ট, ইলেকট্রনিক্স, সোশ্যাল মিডিয়া , ক্যাবল অপারেটর, এম এস ও পরিষেবা চালু থাকবে।
• পেট্রোল পাম্প, রান্নার গ্যাস অফিস এবং ডিসট্রিবিউশন সেন্টার খোলা থাকছে।
রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত বাইরে বেরোনো সম্পূর্ণ বন্ধ।
