এক দেশ এক রেশন কার্ড নিয়ে নিজের সম্মতি প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র বহুদিন আগে থেকেই সারাদেশে এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা করা নিয়ে পরিকল্পনা করে। সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার এতদিন পর্যন্ত এই ব্যবস্থার সম্মতি ছিল না। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সম্মতি দেন। সোমবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান এক দেশ এক রেশন কার্ড এই রাজ্যেও বলবৎ হবে।
মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে খাদ্যসাথী প্রকল্পের ১০ কোটির বেশি মানুষ রেশন পাচ্ছেন। এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের ক্ষেত্রে কোন সমস্যা নেই তবে এর কাজ চলছে। আধার কার্ডের সাথে রেশন কার্ডের কিছু সংযুক্তিকরণ বাকি আছে বলেও তিনি জানান। আগামী তিন-চার মাসের মধ্যে এই সংযুক্তিকরণ সম্পূর্ণ হবে বলেও জানা যায়।
সুপ্রিম কোর্ট কিছুদিন আগেই ওয়ান নেশান ওয়ান রেশন কার্ড চালু করা নিয়ে নির্দেশ দেয়। এই ব্যবস্থা চালু হলে সমস্যায় পড়তে হবে না পরীযায়ী শ্রমিকদের। বস্তুত তাদের স্বার্থের জন্যই এই ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
সূত্রের খবর সমস্ত মৃত উপভোক্তাদের রেশন কার্ড নাম্বার , মৃত্যু শংসাপত্র সবকিছু জোগাড় করে একটা লিস্ট তৈরী করতে হবে এবং যেখানে রেশন কার্ডের সাথে আধার সংযুক্তিকরণ এখনো পর্যন্ত বাকি রয়ে গেছে সেখানে তা অতি তাড়াতাড়ি করে ফেলতে হবে এমনই নির্দেশ এসেছে।
Administrative
Breaking
City
Current Issue
Food
Lifestyle
People
Services
State
Westbengal
পশ্চিমবঙ্গ
এক দেশ এক রেশন কার্ড – সায় দিল রাজ্যের
