প্রয়াত হলেন কবি পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতা তার বাসভবনে সকাল ছটা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৭৭ বছর বয়সী এই গুণী দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।
তার মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে আসে।

রাষ্ট্রপতি বুদ্ধদেব দাশগুপ্তের মৃত্যুতে শোক প্রকাশ করেন

শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন।

১৯৬৮ সালে একটি তথ্যচিত্র মধ্য দিয়ে তার পরিচালনায় হাতে খড়ি। তারপর একের পর এক উড়োজাহাজ, অন্নপূর্ণা, গৃহযুদ্ধ র মতন বহু ছবি তার হাতে তৈরি । তার বহু ছবি পেয়েছে জাতীয় পুরস্কার। তার মৃত্যুতে বিনোদন জগতের যে বড় ক্ষতি হয়েছে তা বলছেন গুণীজনেরা।