মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তথা রাজ্য সরকারের নির্দেশে মুশি’দাবাদ জেলার ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলীর মাধ্যমে এলাকার গরীব মানুষদের জন্য লুঙ্গি, শাড়ি, ধুতি, বাচ্চা ছেলে মেয়েদের জামাকাপড়, বিছানার চাদর, ত্রিপল, কম্বল ইত্যাদি ৮ই জুন, মঙ্গলবার থেকে দেওয়া শুরু হয়েছে ।ভগবানগোলার এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আফরোজ সরকার (রাজেশ) এবং ভগবানগোলা দুই নম্বর ব্লকের সভাপতি আবদুর রউফ সহ অন্যান্য তূনমুল কংগ্রেস নেতৃত্বের হাতে তুলে দেওয়া হয় ।উক্ত ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতিরা নেতৃত্বদের নিয়ে কারা কারা এই সমস্ত সামগ্রী পাওয়ার যোগ্য তাদের হাতে তুলে দেবেন ।
অনুষ্টানে তূনমুল কংগ্রেসের এক নম্বর ব্লকের সভাপতি আফরোজ সরকার, দুই নম্বর ব্লকের সভাপতি আবদুর রউফ ছাড়াও উপস্থিত ছিলেন এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আহাসানুর রহমান ওরফে বাপন, তূনমুল কংগ্রেস নেতা রিয়াত হোসেন ওরফে রাজেশ, সেখ ইব্রাহীম ওরফে মহাবীর, সেখ রমজান, সেখ মোস্তফা, সেখ রবিয়ুল ইসলাম, সাবিরুল ইসলাম প্রমুখ।
