রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস-প্রেসিডেন্ট স্বামী শিবময়ানন্দ শুক্রবার রাতে ন’টা নাগাদ প্রয়াত হন। দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৬ বছর। কোভিদ নিমোনিয়া নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন। এছাড়া দীর্ঘদিন ধরে তিনি ভুগছিলেন কিডনি, আস্থামা হাইপারটেনশন রোগে।
রাতে নিমতলা মহাশ্মশান এ তার শেষকৃত্য সম্পন্ন হয়।