দেশের সর্বোচ্চ আদালত পশ্চিমবঙ্গ সরকারকে এক দেশ এক রেশন কার্ড চালু করার কথা বলল।
বিশেষ করে পরিযায়ী শ্রমিক দের কথা মাথায় রেখে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড যাতে খুব তাড়াতাড়ি চালু করা যায় সেই কথাই তুলল দেশের শীর্ষ আদালত । এবং এই ব্যবস্থার জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি তা হলো রেশন কার্ডের সাথে আধার সংযুক্তিকরণ এবং বায়োমেট্রিক ।
এর ফলে সবচেয়ে সুবিধা পাবেন পরিযায়ী শ্রমিক। রাজ্যের কোন পরিযায়ী শ্রমিক যদি দেশের অন্য কোন রাজ্যে থেকে নিজের অংশের রেশন সংগ্রহ করে তা হলে তাতে কোন আর অসুবিধা থাকবে না।
পরিসংখ্যানের দিকে দেখতে গেলে দেশের প্রায় অধিকাংশ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রকল্প চালু করা হয়েছে ব্যতিক্রম রয়েছে অসম দিল্লি এবং পশ্চিমবঙ্গ।
