ডিজিটাল; ২৯ জুলাই: শিক্ষা ক্ষেত্রে নতুন দিশা সৃষ্টির পাশাপাশি এক নজির গড়েছেন তিনি। তিনি হলে অধ্যাপক সমিত রায় । সমিত রায় হলেন আ্যডামাস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চ্যান্সেলর।
ডক্টরেট উপাধি পেলেন অধ্যাপক সমিত রায়। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাথ স্পা বিশ্ববিদ্যালয় তাঁকে এই বিশেষ সম্মানে ভূষিত করেছে। শিক্ষার প্রসারের উদ্দেশ্য নিয়ে ১৯৮৫ সালে এই রাজ্যে তিনি রাইস সংস্থা তৈরি করেন।
উত্তর চব্বিশ পরগণা জেলার বারাসতে গড়ে তোলা হয়েছে আ্যডামাস নলেজ সিটি ও আ্যডামাস বিশ্ববিদ্যালয়। শিক্ষক হিসেবে জীবন শুরুর সময় এক টিউটোরিয়াল হোম পরিচালনা করেন তিনি তাঁর কর্মজীবনের প্রারম্ভেই।
প্রকৃত শিক্ষার বার্তা দিতে এ রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যে এবং সর্বোপরি দেশের বাইরেও ছড়িয়ে দিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছেন তিনি ।
