ওয়েব ডেস্ক; কলকাতা ; ৩০ জানুয়ারি : স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কলকাতায় তার গ্লোবাল ট্রেড ফাইন্যান্স সেন্টার (জিটিএফসি) প্রতিষ্ঠা করেছে। এ কাজ নিজেদের ট্রেড ফাইন্যান্স আর আন্তর্জাতিক ব্যাংকিং সক্ষমতা নতুন করে ভাবার প্রচেষ্টার অন্তর্গত। ট্রেড ফাইন্যান্স আর আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেনগুলোর প্রোসেসিংকে কেন্দ্রীভূত করার জন্যে ডিজাইন করা এই কেন্দ্র পূর্ব ও উত্তর ভারত জুড়ে সমস্ত এসবিআই শাখার কাজ করছে। ফলে প্রত্যুত্তর দেওয়ার সময় কমে গেছে, কমপ্লায়েন্সের তদারকি আরও জোরদার হয়েছে এবং গ্রাহক অভিজ্ঞতার তাৎপর্যপূর্ণ উন্নতি হয়েছে। উন্নত প্রযুক্তির সঙ্গে ডিপ ডোমেন পারদর্শিতার সংমিশ্রণ ঘটিয়ে এসবিআই গতি, নিরাপত্তা ও পরিষেবা উৎকর্ষের নতুন মাপকাঠি তৈরি করার পাশাপাশি দেশিয় এবং এদেশ থেকে ওদেশে বাণিজ্যে যুক্ত ব্যবসাগুলোর বদলাতে থাকা প্রয়োজনও মেটাচ্ছে।

জিটিএফসি কলকাতায় মোট ২৭৭ জন কর্মচারী আছেন, যাঁদের মধ্যে এসবিআই কর্মী আর আউটসোর্সিং থেকে নেওয়া কর্মীদের ভারসাম্যপূর্ণ মিশ্রণ রয়েছে। এঁদের মধ্যে ১৬১ জন এসবিআই কর্মচারী, ১০৫ জন আউটসোর্সড পার্সোনেল এবং ১১ জন অস্থায়ী কর্মী। সমস্ত আউটসোর্সড ও অস্থায়ী কাজে কাজ করেন স্থানীয় বাসিন্দারা। উল্লেখ্য, মোট কর্মীবাহিনীর ৬১%, অর্থাৎ ১৬৯ জন, পশ্চিমবঙ্গের মানুষ। এটা জিটিএফসির স্থানীয় কর্মসংস্থান এবং সক্ষমতা তৈরির প্রতি দায়বদ্ধতাকে চিহ্নিত করে। ২০২৪ সাল থেকে জিটিএফসি পশ্চিমবঙ্গ রাজ্যকে জিএসটি বাবদ ১.৪০ কোটি টাকা দিয়েছে, পাশাপাশি ভারতের আন্তর্জাতিক বাণিজ্যের উচ্চাকাঙ্ক্ষার বিশ্বস্ত মদতদাতা হিসাবে এসবিআইয়ের অবস্থানও ফের প্রমাণ করেছে।