শুভাবরি ওয়েব ডেস্ক, ২৩ ফেব্রুয়ারী, কলকাতা:
আজ ২৩ ফেব্রুয়ারি ‘Civil Society Against SIR’ পশ্চিমবঙ্গে চলতে থাকা ‘SIR’ এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।
আজকের সাংবাদিক সম্মেলনে এসআইআরের বিরোধিতা করে অভিযোগ করেন, এসআইআর-এ মুসলিমদের সাথে নির্বাচন কমিশন বৈষম্যমূলক আচরণ করছে। এই এসআইআর প্রক্রিয়ায় মুসলিম, উপজাতি, মতুয়া এবং মহিলাদের লক্ষ্যবস্তু করার অভিযোগে বিজেপি এবং ইসিআই উভয়ের সমালোচনা করেন উপস্থিত বক্তারা। তারা অভিযোগ করেন, বিজেপি নির্বাচন কমিশনের সহায়তায় এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মাধ্যমে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জয়লাভের চেষ্টা করছে।
এই দিন ঘোষণা করা হয়েছে, ২৬শে ফেব্রুয়ারী, ২০২৬ দুপুর ২টোয় ‘ সংগঠনের ব্যানারে কলকাতার টি বোর্ড থেকে সিইও দপ্তর পর্যন্ত এসআইআর-এর বিরুদ্ধে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সাংবাদিক সম্মেলনের উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিপ্লব ভট্টাচার্য, মানজার জামিল, ছোটন দাস, রাফে সিদ্দিকী প্রমূখ।
