ওয়েব ডেস্ক; মেঘা ঘোষ : চিকেন পক্স এটি একটি মারাত্মক ধরণের সংক্রামক এবং ছোঁয়াচে অসুখ। এটা বিশেষতঃ শিশু অবস্থাতে বেশী হয়, তবে বয়স্কদের মধ্যেও এর প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। ৫ থেকে ৯ বৎসরের বাচ্চাদের এই অসুখের প্রকোপ খুব বেশী।

রোগের কারণ : এটা একটি ভাইরাসঘটিত অসুখ। লক্ষণাবলী :

প্রথমে হালকা জ্বর এবং গা ম্যাজ ম্যাজে ভাব ও সারা শরীরে আড়ষ্ট ব্যথা। এটা ৩ থেকে ৫ দিন পর্যন্ত চলতে পারে।

এর পর গায়ের চামড়ার উপর লাল বা গোলাপী রং এর উদ্ভেদ বের হয়। উদ্ভেদগুলির বৈশিষ্ট্য হচ্ছে যে এরা জলে পূর্ণ থাকে। তাই চিকেন পক্সকে বলা হয় জল বসন্ত। উদ্ভেদগুলি প্রথমে ঘাড়ে এবং মুখে বের হয় তারপর সারা শরীরে ছড়িয়ে পড়ে।

. বেশীর ভাগ উদ্ভেদগুলি খুবই ছোট হয়। মোটামুটি এদের ব্যাসার্ধ ৫-১০ মি:মি:। • উদ্ভেদ বেরোনোর ২ থেকে ৪ দিনের মধ্যে পর পর উদ্ভেদগুলি পরিস্ফুটিত হয় এবং সারা শরীরে চুলকানি শুরু হয়।

৫ থেকে ৬ দিনের মাথায় উদ্ভেদগুলি শুকিয়ে যেতে শুরু করে এবং যেগুলি আগে বেরিয়েছিল। সেগুলি আগে শুকিয়ে মামড়ি পড়তে শুরু করে। এই সময় শরীরের তাপমাত্রা স্বাভাবিক হতে শুরু করে। উদ্ভেদ শুকিয়ে যাওয়ার সময় সংক্রমণের মাত্রা বেশী।

প্রতিরোধ : রোগীকে আলো বাতাসযুক্ত আলাদা ঘরে রাখতে হবে।

স্বাস্থ্যকর পরিবেশে রেখে পায়খানা, প্রস্রাব, সর্দি এবং কফ ভালোভাবে পরিষ্কার করে মাটির ভিতর পুঁতে ফেলতে হবে।

টীকাকরণ অবশ্যই করতে হবে।

উদ্ভেদ শুকিয়ে গেলে যে মামড়ি পড়ে সেটাকে সযত্নে শরীর থেকে আলাদা হলে ছোট কাঁচের শিশিতে সাবধানে রাখতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে এই শুকনো মামড়িগুলো যেন চারদিকে ছড়িয়ে না যায়। কারণ এইগুলি ভীষণ সংক্রামক।

  • সমস্ত ব্যাপারে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন